পরিচয়

নাহিদা নদী

পথের ধারে পড়ে ছিলাম।কেউ কেউ মাটি
ভেবে তুলে নিল।দিতে চাইল নতুন আকার
পরে বুঝল আমি সত্যি বিকার!
অনেকে পানি মনে করে তুলে নিতে চাইল
দেখল তাতে বেখেয়ালে অনেক নোংরা লেগে আছে
পায়েই মাড়িয়ে গেল
মাসিমার দল বনফুল মনে করে মূল্য দিতে চাইল
হঠাৎ বিস্ফোরিত আঁখি
”ওমা একি দেখি!এ যে ধুতরা।ছাড় ছাড়
বিষে বিষায়িত হওয়ার কি দরকার!”
আমার বলতে ইচ্ছা হল আমি বার্তা বাহক
আমি ডাহুক। কোন এক ঝড়ে শায়িত আমি
হয়ত নই নামী
খণ্ডকালীন আমার বেশ মলিন
আমাকে না হয় নতুন করেই চিনলাম
তাই পথের আমি পথেই পড়ে রইলাম।

Related Posts

First Post

This is first post.

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Todays Test

  • By nbadmin
  • August 17, 2025
  • 5 views
Todays Test

পরিচয়

  • By nbadmin
  • June 19, 2025
  • 15 views

First Post